1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:10 pm

বাহুবলে ছাত্রকে পিঠিয়ে হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় শিক্ষক বরখাস্ত

Reporter
  • Updated Wednesday, July 24, 2019
  • 525

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রকে পিঠিয়ে হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় শিক্ষক শাহজাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে ওই শিককে সাময়িক বরখাস্ত করা হয়। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষক শাহজাহান আহমেদ ছাত্র রায়হান আহমেদকে বেধড়ক বেত্রাঘাত করে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। তার কান্নায় নিকটবাড়িতে পৌঁছলে আহত ছাত্রের আতœীয় স্বজন এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে বাহুবল হাসপাতালে প্রেরণ করা হলে, তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট প্রেরণ করা হয়েছে। শিক্ষকের প্রচন্ড বেত্রাঘাতে রায়হানের হাতের কব্জি ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জখম রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার যৌথ সভায় মিলিত হন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনা তদন্তে একটি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক শিক্ষকের সাময়িক বরখাস্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনা নিয়ে এলাকায় শিক্ষার্র্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD