1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

Reporter
  • Updated Wednesday, July 24, 2019
  • 524

সংবাদদাতা ॥ মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তেলিয়াপাড়ায় এ দূর্ঘটনাটি। নিহত ব্যবসায়ী ফরিদ মিয়া (৩৫) ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী বলে জানা গেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান- মঙ্গলবার সন্ধ্যায় ফরিদ মিয়া মোটরসাইকেলযোগে সুরমা চা বাগান থেকে তেলিয়াপাড়া আসছিলেন। এ সময় তেলিয়াপাড়া এলাকার সেলামি শাহ্ মাজারের নিকট পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা ইটের সাথে ধাক্কা পান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD