1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

হবিগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচিত জয়-কাউছার-হেলাল

Reporter
  • Updated Friday, July 26, 2019
  • 531

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একটিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে ৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জয় দাস। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কাউছার চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৪০ ভোট। চুনারুঘাট সদর ইউনিয়নে ৮০৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কাউছার আহমদ। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৬০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মাহবুবুর রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান হেলাল। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৬০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নেপাল চন্দ্র দাশ অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তিনটি ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন। উল্লেখ্য- সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD