
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক সন্তানের জননী (৩৫) কে নির্যাতন ও ধর্ষনের চেষ্টার অভিযোগে ধর্ষণকারী কারী লম্পট ফারুক মিয়া ( ৪২) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জানাযায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত আঃ গণির ছেলে মোঃ ফারুক মিয়া গত ১৯ জুলাই একই গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী মহিলাকে ঘরে একা পেয়ে জোরপুর্বক ধর্ষনের চেস্টা চালায়। এ সময় মহিলার চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। পরে ওই মহিলা বাদী হয়ে গত ২ আগষ্ট চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে। এ মামলায় গতকাল দুপুরে চুনারুঘাট থানার এস আই শেখ আজহারুল ইসলাম অভিযান চালিয়ে কোনাগাঁও গ্রামস্থ তার নিজ বাড়ী থেকে আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply