1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

শায়েস্তাগঞ্জে এক ডাকাতকে গণধোলাই ॥ পুলিশে সোপর্দ

Reporter
  • Updated Sunday, August 18, 2019
  • 487

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ছেলে ধরা সন্দেহে সাজিদ মিয়া (৩০) নামে এক ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকায় একটি ছালার বস্তা নিয়ে সন্দেহজনক ঘুরা-ঘুরির সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে মৃত ভেবে মাটিতে ফেলে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে চুরি-ডাকাতির একাদিক মামলা রয়েছে। সে তালিকাভুক্ত ডাকাত। দাউদনগর বাজারের ব্যবসায়ী সাইমন চৌধুরী জানান, একটি শিশুর বিষয় নিয়ে একটু সন্দেহজনক লক্ষ্য করলে আমরা তাকে আটক করি। পরে তার কাছে ছালার বস্তা, চাকু পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD