1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

বাহুবলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত

Reporter
  • Updated Monday, August 19, 2019
  • 405

মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলে সড়ক দূর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল নরসিংদী জেলার পাগলা উপজেলার ধুলপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র। সে সিলেট মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিল। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন জানান, কনস্টেবল আশরাফুল ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা বেপরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় আশরাফুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD