1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

বাহুবলে চা বাগানের ১২ লক্ষ টাকা ছিনতাই, ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার

Reporter
  • Updated Thursday, August 22, 2019
  • 564

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের প্রায় ১২ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ ৬ লাখ ৮৬ হাজার টাকা উদ্ধার করেছে। তবে অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। গতকাল বুধবার বেলা ১টার দিকে মন্ডলকাপন নামকস্থানে এ ঘটনা ঘটে। পুটিজুরী বাজারে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে বৃন্দাবন চা বাগানে যাচ্ছিলেন বাগান কর্মীরা। স্থানীয় সূত্র জানায়, বৃন্দাবন চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের ১১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও গুদামবাবু মোশাহিদ মিয়া। তারা গাড়ি নিয়ে বাগানের দিকে রওয়ানা দিলে মন্ডলকাপন গ্রামের রাস্তায় বাধার মুখে পড়েন। সন্ত্রাসীরা লম্বা দা দিয়ে গলা কেটে ফেলার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা পুরো টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মন্ডলকাপন গ্রামের রসুন মিয়ার ছেলে হারিক মিয়া (৩০) ও রাজা মিয়ার ছেলে জুয়েল (২৮) জড়িত বলে এলাকাবাসী জানান। এ সংবাদের পর বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে ছিনতায়ের ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার টাকা উদ্ধার করে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন বলেন, ‘হারিক মিয়ার বাড়ি থেকে কিছু টাকা ও জুয়েল মিয়ার বাড়ি থেকে দুই বান্ডিল টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে হারিক ও জুয়েল পালিয়ে গেছে। তাদের পাওয়া যাচ্ছে না। বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন টাকা ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার ছিল বাগানের শ্রমিকদের পেমেন্ট দেয়ার দিন। এর জন্যই টাকা উঠানো হয়েছিল। বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD