1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:41 am

মুক্তিযোদ্ধের পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল -এমপি আবু জাহির

Reporter
  • Updated Monday, August 26, 2019
  • 420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা সারাটি জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির মুক্তির জন্য, বাঙালির স্বাধিকারের জন্য, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। মুক্তিযোদ্ধের পরাজিত শক্তিরাই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। গতকাল রবিবার বিকেলে বাহুবল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাহুবল মধ্য বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এর পরিচালনায় উক্ত শোক সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাভেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আহমেদ আওলাদ, সহসভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বশীর আহমেদ, আব্দুল কদ্দুস মেম্বার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল গফফার মিল্লাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। শোক সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন  আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তরুণলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD