
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে ধুম্্রজাল সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে বানিয়াচঙ্গ থানার এসআই ফিরোজ আলী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রোজিনা বানিয়াচঙ্গ সদরের আদমহানি গ্রামের মোঃ হোসেনের কন্যা ও উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের ছাত্রী ছিল। স্থানীয়রা জানায়, রোজিনা প্রতিনিদিনের মত রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে তার ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় সবার সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রোজিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নামিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ তার পরিবারের বরাত দিয়ে জানায়, ২৫ বয়স ওভার হলেও রোজিনার বিয়ে-সাদি না হওয়ায় সে ক্ষোভে আত্মহত্যার পথ বেচে নিয়েছে। তবে স্থানীয়ভাবে তদন্ত চলছে এবং ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারন জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply