1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

মাধবপুরে পরকিয়া প্রেমের বাঁধা দেয়ায় সৎ মায়ের দা-য়ের কুপে প্রাণ কোম্পানীর শ্রমিক মৃত্যু পথযাত্রী

Reporter
  • Updated Wednesday, September 4, 2019
  • 545

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে পরকিয়া প্রেমের বাঁধা দেয়ায় সৎ মায়ের দা-য়ের কুপে পলাশ মিয়া (১৮) নামে এক প্রাণ কোম্পানীর শ্রমিক মৃত্যু পথযাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সুরুক মিয়ার পুত্র। সূত্র জানায়, পলাশের মা গত ২ বছর আগে মারা যান। ৭০ বছরের পলাশের পিতা কালিকাপুর গ্রামের সুরুক মিয়া একই এলাকার আব্দুল হাইয়ের কন্যা মৌসুমী আক্তার (৩০) এর সাথে প্রেমেরে সম্পর্ক জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মৌসুমীকে সুরুক মিয়া বিয়ে করতে চাইলে পলাশ ও তার ভাই বোন বাঁধা হয়ে দাড়ায়। কিন্তুএ বাঁধা উপেক্ষা করে মৌসুমী টাকা লোভে ১ বছর আগে কোর্টে এফিডেভিট করে বিয়ে করে। বিয়ের পর মৌসুমী তাদের বাড়িতে চলে আসে। ৭০ বছরের বৃদ্ধের সংসারে থাকলে তার নজর ছিল পাশের দেবর আলকাছ আলী (২৫) এর সাথে। প্রায়ই তাদের মধ্যে দেখা সাক্ষাত হত। পলাশ এতে বাঁধা দিলে সৎ মা তার পরকিয়া প্রেমিককে নিয়ে গতকাল ওই সময়ে পলাশকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD