
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে স্কুল ছাত্রসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র জানায়, ওই গ্রামের রঙ্গু মিয়ার সাথে নবীর হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় রঙ্গু মিয়া ও তার লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে ৯ম শ্রেণীর ছাত্র ইয়াসিন মিয়া (১৫), মোস্তাক মিয়া (১৮), খালেক মিয়া (১৯) আহত হয়। তাদের মধ্যে দু’জনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এবং ইয়াসিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply