1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে কৃষকলীগ নেতা আটক

Reporter
  • Updated Friday, September 6, 2019
  • 508

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে কৃষকলীগ নেতা ফকির শাহ্ মোঃ সাদ্দাম (২৮) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার মুরাদপুর গ্রামের হাছান মিয়ার ছেলে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অলিপুরের একটি বাসা থেকে সাদ্দামকে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে মাধবপুর থানায় তাকে সোপর্দ করে। এ ঘটনায় উপজেলার মাল্লা গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ধর্ষিতা তানিয়া (২২) বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। ধর্ষিতা তানিয়া জানায়, মাধবপুরে আসা যাওয়ার পথে তাকে বখাটে সাদ্দাম প্রায়ই উত্ত্যক্ত করত। এতে সে বিচার প্রার্থী হলে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার বিশেষ প্রয়োজনে সে মাধবপুরে গেলে সাদ্দামসহ ২/৩ জন যুবক অস্ত্রেও মুখে অপহরণ করে নিয়ে যায় এবং অলিপুরের একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষন করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। এ ঘটনাটি  মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামান নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD