1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

এএসপি পারভেজ আলম চৌধুরীর গাড়ীতে ডাকাতি

Reporter
  • Updated Tuesday, September 10, 2019
  • 463

মালামাল লুট ॥ জিজ্ঞাসাবাদের জন্য আটক ১১ জন

সংবাদদাতা ॥ মাধবপুরে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর গাড়ীতে ঢিল মেরে গতিরোধ করে মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত রবিবার রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেঙ্গাডোবা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঢাকায় সার্কেল এএসপিদের সভায় যোগদান শেষে গত রোববার রাতে স্ত্রীকে নিয়ে একটি মাইক্রোবাসে কর্মস্থলে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে ১০/১২জনের একদল দুর্বৃত্ত গাড়ীতে লোহার রড দিয়ে ঢিল দেয়। বিকট শব্দ শুনে চালক গাড়ী দাঁড় করাতেই দুর্বৃত্তরা তাদের গাড়ী থেকে নগদ অর্থ মোবাইল স্বর্ণালঙ্কার ও লাগেজ ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেঙ্গাডোবা হাওর থেকে একটি লুন্ঠিত লাগেজ উদ্ধার করে। এতে ওই পুলিশ কর্মকর্তার পোষাক পরিচ্ছদ রয়েছে। এ ঘটনায় পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের সাড়াশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD