
সংবাদদাতা ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ভারতীয় চা পাতাসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৯। গত রবিবার সকাল ৯টায় চুনারুঘাট থানাধীন গনকিরপাড় গ্রামস্থ থেকে ৪১৪৫ কেজি ভারতীয় চা পাতাসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা চুনারুঘাট থানার গনকিরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ মিয়া (৪০), আব্দুল মতলিবের ছেলে মোঃ আবুল হোসেন (৪২)। আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply