
জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৩ ধর্ষককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওই এলাকার সৈয়দ ফুরকান আলীর দোকানে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর-পরই সৈয়দ ফুরকান আলী আত্মগোপন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা শ্রীমঙ্গল উপজেলার বাড়াহুড়া গ্রামের বিদ্যুৎ রায় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। আটকৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের আছকির মিয়ার পুত্র ধর্ষক সোহেল মিয়া (৩০), একই উপজেলার মথুরানগর গ্রামের নাসিম উদ্দিনের পুত্র জাহাঙ্গীর মিয়া (৩১) ও শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের আবু মিয়ার পুত্র অলিপুর বাজারের পাহারাদার খিরাজ মিয়া (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঘুরতে আসা ওই তরুণী তার বন্ধুর সঙ্গে সুরাবই এলাকায় রাস্তা দিয়ে হাটছিলেন। এ সময় বন্ধুকে মারপিট করে মেয়েটিকে ওই দোকানের পিছনে একটি রুমে নিয়ে উল্লেখিত ৩ জন তাকে গণধর্ষন করে। পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ সোহেল, জাহাঙ্গীর ও খিরাজ আটক করে। গত মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এদিকে, গতকাল বুধবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা হবিগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply