
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে আশা কর্মকার নামে এক যুবতী বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার মা’য়ের অভিযোগ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সে উপজেলার চাঁনপুর চা-বাগানের কেতু কর্মকারের কন্যা। গতকাল বৃহস্পতিবার তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সুত্র জানায়, গত বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে প্রায় ১ ঘন্টা পড়ে থাকলেও কেউ থাকে চিকিৎসা করেনি। এ কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন আশার মা কাজল কর্মকার। এ ব্যাপারে ডাক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়। কিন্তু যথাযত সময়ে নিয়ে যেতে না পারায় তার মৃত্যু হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply