1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

আউশকান্দি মাতিয়ে গেলেন কটাই, কাট্টুস ও কইলজারুনসহ বাউল শিল্পীরা

Reporter
  • Updated Saturday, September 14, 2019
  • 658

সুমন আলী খাঁন ॥ নবীগঞ্জ উপজেলার আউকান্দি হিরাগঞ্জ বাজারে অসুস্থ বংশীবাদক দিদার ও ক্যান্সারে আক্রান্ত কন্ঠশিল্পী তামিমার সাহায্যার্থে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সিলেটের সুনামধন্য নাট্য অভিনেতাসহ বাউল শিল্পীরা অংশগ্রহণ করলে হাজার হাজার মানুষের ঢল নামে।

গতকাল শুক্রবার রাত ৯টা থেকে আলোচনা পর্বশেষে ১০টার পর থেকে শুরু হয় বাউল গান, রাত ১১টার দিকে শুরু হয় সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা কটাই মিয়া (সাহেদ মোশারাফ), কাট্টুস আলী (রাসেল হামিদ), কইলজারুন (তারানা ফেরদৌস রিয়া) ও জেট ইসলাম (কবি আলা উদ্দিন)  ধারবাহিক ভাবে অভিনয় ও উপস্থাপনায় মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শকদের।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে মধ্যরাত থেকে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী মুজিব সরকার, সূর্যলাল দাশ, সঙ্গীত শিল্পী আকরাম, ইরাম উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শিউলি রানী, বিরহী রিমা প্রমূখ।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD