1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

শায়েস্তাগঞ্জে স্বামী জেলে থাকায় সর্বস্ব নিয়ে গৃহবধু পলাতক

Reporter
  • Updated Saturday, September 14, 2019
  • 413

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে স্বামী জেলে থাকার সুযোগে তার সর্বস্ব নিয়ে চুনারুঘাটের গৃহবধু ফাহিমা আক্তার (২০) পালিয়েছে। এ ঘটনায় হতবাগা স্বামী স্ত্রীকে ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার নিজগাঁও গ্রামের মকসুদ আলীর পুত্র রুমেল (২৫) ভালবেসে বিয়ে করে চুনারুঘাট উপজেলার গোড়ামী গ্রামের আব্দুল মতিনের কন্যা ফাহিমা আক্তারকে। সম্প্রতি রুমেল একটি মাদক মামলায় কারাগারে গেলে এর ফাঁকে চুনারুঘাটের শিবলু মিয়া নামে এক যুবকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। গত ১০ আগস্ট রুমেলের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। রুমেল জেল থেকে বের হয়ে এসে ফাহিমাকে আনতে গেলে গত মঙ্গলবার শানখলা এলাকায় ফাহিমা ও শিবলু তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি বিচারক আমলে নিয়ে তাদের স্ব-শরীরে হাজির হবার নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD