1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

চুনারুঘাটে বিদেশ ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter
  • Updated Saturday, September 14, 2019
  • 428

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আল আমীন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা গাতাবলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি বিদেশ ফেরত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া শেষে আল আমীন তার রুমে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ১১টার দিকে রশি দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। বিষয়টি আঁচ করতে পেরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এসআই মোঃ জাহাঙ্গীর আজ সকালে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD