1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

শায়েস্তাগঞ্জে প্রায় লক্ষাধিক টাকার মাছ লুট ॥ দুপক্ষের সংঘর্ষের আশঙ্কা

Reporter
  • Updated Sunday, September 15, 2019
  • 497

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে দিঘীর মাছ হরিলুট চলছে। এ নিয়ে যেকোন সময় দুইপক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। গত কুক্রবার দুপুর ২ টা থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত উৎসুক জনতা বশি^, জাল, কুছা, পলো ইত্যাদি মাছ ধরার সরঞ্জাম দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ যেমন, রুই, কাতলা, মৃগেল, সরপুটি, সিলভার কার্পসহ প্রায় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। কিন্তু এতে কেউ বাধা প্রদান করেনি। তবে শনিবারে মাছ ধরতে গেলে জনপ্রতিনিধির পক্ষ নিয়ে একদল লোক এলাকাবাসিকে বাধা প্রদান করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয় মুরব্বীরা বিষয়টির সমাধান করেন। স্থানীরা জানায়, বর্তমান যুগে জোর যার মুল্লুখ তার একজন জনৈক জনপ্রতিনিধি জোরে বলে এতদিন পুকুড়ের মাছ ভোগ-দখল করেছে। আমরা এখন সুযোগ পেয়েছি তাই মাছ ধরছি। এ ব্যাপারে রেলওয়ে ফাঁিড়র ইনচার্জ সফিকুল ইসলাম জানান, মাছ ধরা বর্তমানে বন্ধ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD