1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

সৌদি থেকে আসা চুনারুঘাটের এক গৃহবধুর বিষপানে আত্মহত্যা

Reporter
  • Updated Tuesday, September 17, 2019
  • 382

জুয়েল চৌধুরী ॥ সৌদি থেকে আসা চুনারুঘাটের সুন্দরী গৃহবধু রোকেয়া খাতুন (২২) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের দাবী তালাকের হুমকির কারণে সে দুনিয়া থেকে চলে গেল। এ ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাহিদুলের কন্যা রোকেয়ার সাথে চার বছর আগে রাণীগাও গ্রামের মাসুক আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর মাসুক আলী দালালের মাধ্যমে রোকিয়াকে সৌদি আরব পাঠিয়ে দেয়। সেখানে থাকার সুবাধে মাসুক আলী পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সম্প্রতি রোকেয়া দেশে ফিরে আসে। কিন্তু মাসুক আলী তাকে বাড়িতে স্থান দেয়নি। অবশেষে নিরুপায় হয়ে রোকেয়া পিত্রালয়ে চলে যায়। বার বার স্বামীর কাছে আসতে চাইলেও সে তাকে স্থান দেয়নি। উপরোন্ত তার চরিত্র নিয়ে কথা বলে স্বামী। এমনকি সে বিদেশ যাওয়ার কারণে তালাকেরও হুমকি দেয়। গত রোববার বিকেলে পিত্রালয়ে এসে রোকেয়াকে মাসুক তালাকের হুমকি দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে বিষপান করে। পরিবারের লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার সকালে চুনারুঘাট থানার এসআই মোস্তফা কামাল লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD