1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:54 pm

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন জব্দ

Reporter
  • Updated Thursday, September 19, 2019
  • 509

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।  তবে এসময় কাউকে আটক করা যায়নি। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সুন্দ্রাটিকি ছড়া থেকে এগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক। তিনি জানান উপজেলার সুন্দ্রাটিকি, ভাদেশ্বর, রশিদপুরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এ অভিযোগ পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।  তবে এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওযায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহররম আলীসহ একদল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD