1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

বাহুবলের দক্ষিণাঞ্চলে অবৈধ বালু উত্তোলন: ৫টি ড্রেজার মেশিন জব্দ

Reporter
  • Updated Saturday, September 21, 2019
  • 411

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার দক্ষিণাঞ্চলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ সীমান্ত তুঙ্গেশ্বর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এ সময় তিনি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন জব্দ করেন। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মেশিন স্থানীয় ওয়ার্ড মেম্বার আফরোজ আলী তালুকদার জিম্মায় রাখা হয়েছে। উপজেলার মিরপুর ইউনিয়নের তুঙ্গেশ্বঁর, গুলগাত্তঁ খিলবামৈ খোয়াই, মরা খোয়াই নদী দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করে আসছে একটি শক্তিশালী সিন্ডিকেড। তাদের বিরুদ্ধে এলাকার কেউ কোনো কথা বললেই চলে তাদের নির্যাতন। বালু উত্তোলনকারীরা হলেন, খিলবামৈ গ্রামের মোহাম্মদ শহিদ মিয়া (৪০), মোঃ জলিল মিয়া (৪০), মোছাব্বির মিয়া (কবির) (৩৫), দত্তপাড়া গ্রামের মোহাম্মদ আজাদ মিয়া (৩৫), মোঃ জালাল মিয়া (৩৫), মোঃ সাদেক মিয়া (৩০),  খিলবামৈ গ্রামের মোঃ কাজী সবুজ মিয়া (২৫), গুলগাও গ্রামের মোহাম্মদ নুরুল মিয়া (৩৭),  মোঃ মুমিন মিয়া (৩৩), আব্দুল হান্নান (৪০)। এর আগে উপজেলার উত্তরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও দক্ষিনাঞ্চলে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন। এই প্রথম দক্ষিণাঞ্চলে অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকার স্থানীয় লোকজন। অবৈধ বালু উত্তোলনকারীদের বাধা দিতে গিয়ে তাদের রোষানলে পড়ে আহত হয়ে হাসপাতালে ছিলেন ওই এলাকার জনৈক ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD