1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

চুনারুঘাটে প্রধান শিক্ষক ও ছাত্রীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter
  • Updated Sunday, September 22, 2019
  • 499

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই ছাত্রীর উপর কথিত মেজর  ফুল মিয়া ও দপ্তরী জুয়েলের অমানবিক হামলার প্রতিবাদে মানবন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। গতকাল শনিবার দুপুরে স্কুলের ক্লাস বর্জন করে প্রতিবাদ ও মানবন্ধন অুনষ্ঠিত হয়। এ সময় তারা হামলাকারী পলাতক আসামী গোলগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র ওই স্কুলের দপ্তরী জুয়েল ও তার চাচা কাজল মিয়াকে গ্রেফতারের দাবী জানিয়ে গ্রেফতারকৃত কথিত মেজর ফুল মিয়ার বিচার দাবী করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে তারা মিছিল করে মানবন্ধনে অংশ নেয়। তাদের বুকে নিজ হাতে লিখা নিরাপদে পড়তে চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই, শঙ্কামুক্ত বিদ্যালয় চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই। উক্ত মানবন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাকসহ শিক্ষকবৃন্দ। প্র্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথিত মেজর (অবঃ) ফুল মিয়া গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ও আব্দুল হান্নান রমিজের মেয়ে সাদিয়া আক্তার (১০) স্কুলে অনুপস্থিতির কারনে তাকে স্কুল থেকে বের করে দিতে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার (৪০) কে নির্দেশ দেন। প্রধান শিক্ষিকা ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়া অনিয়ম এবং এটি করতে পারবেন না বললে আওয়ামীলীগ নেতা ফুল মিয়া তেড়ে ওঠেন এবং প্রধান শিক্ষিকাসহ দুই ছাত্রীকে ডেকে এনে মারধর করেন। এ ঘটনায় সাথেসাথে কতিথ মেজর ফুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD