1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

চুনারুঘাটে শিক্ষিকা ও দুই ছাত্রীর উপর হামলাকারী গ্রেফতার

Reporter
  • Updated Thursday, September 26, 2019
  • 418

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটের গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ২ ছাত্রীর উপর হামলার ঘটনায় দপ্তরী জুয়েল (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টায় চুনারুঘাট থানার ওসি মোঃ নাজমুল হাসানের দিক নির্দেশনায় এসআই জাহাঙ্গীর এর নেতৃত্বে হবিগঞ্জ সদর থানার সহযোগীতায় শহরতলীর স্টাফ কোয়াটার এলাকার অভিযান চালিয়ে তার চাচাত বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। আটক জুয়েল গোলগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র। প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় নিয়মিত স্কুলে না আশার অভিযোগে সাদিয়া ও শারমিন নামের দুই ছাত্রী ও শিক্ষিকার উপর হামলা করে তার সহযোগী দুই চাচা এবং দপ্তরী জুয়েল। এ ঘটনায় প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ সময় পুলিশ জুয়েলের চাচা আব্দুল হামিদ ফুল মিয়া কথিত মেজরকে গ্রেফতার করেন। ওসি জানান, ঘটনার অন্যতম আসামী জুয়েল পলাতক ছিল। এছাড়াও তার সহযোগী অপর আসামী হাতকাটা কাজলকে খোঁজছে পুলিশ। এলাবাসী সুত্রে জানাযায় দপ্তরি জুয়েলের বিরুদ্ধে নারী নির্যাতন, ভূমি দখল, চুরি, কলেজ ছাত্রী উত্যক্তসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। এ মামলায় প্রধান আসামী ফুল মিয়া কারাগারে রয়েছে। জুয়েল গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি দেখা দেয়। আজ বৃহস্পতিবার জুয়েলকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD