1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

বাহুবলে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান

Reporter
  • Updated Tuesday, October 1, 2019
  • 436

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একদিনে মোবাইল কোর্টের অভিযানে ৬ বালু ব্যবসায়ীকে কারাদন্ড, ৩ জনকে অর্থদন্ড এবং মোটরযান অধ্যাদেশের আওতায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দিনের বিভিন্ন সময় মোবাইল কোর্টগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এদিকে, এক ছাত্রলীগ নেতা ও অপর আওয়ামী লীগ নেতার পুত্রকে মহাসড়কের ফুটপাতে বালুর স্তুপ রাখার দায়ে আটকের প্রতিবাদে স্থানীয় জনতা গতকাল সন্ধ্যায় পুটিজুরী বাজারে ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘন্টাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে অবরোধ তোলে দেয়। বাহুবলে অবৈধ বালু উত্তোলন ও সংরক্ষণের দায়ে ৬ জনকে দুই মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল মজিদের ছেলে আকলিছ মিয়া, একই গ্রামের আব্দুস শহিদের ছেলে মানিক মিয়া, আব্দুল কদ্দুছের ছেলে তাজুল ইসলাম ও ফুল মিয়ার ছেলে মোশাহিদ মিয়া এবং পুটিজুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী ও পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহর পুত্র হাবিবুর রহমান জসিম। মহাসড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ, বাহুবলে দুই বালু ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বিকাল সাড়ে ৫টায় পুটিজুরী বাজারে মহাসড়কের মাঝখানে কয়েকটি যান এলোপাতাড়ি দাঁড় করে এ অবরোধ সৃষ্টি করা হয়। এতে রাস্তার উভয় পার্শ্বে দূরপাল্লার শতশত যানবাহন আটকা পড়েছে। যাত্রীদের মাঝে নেমে এসেছে দুভোর্গ। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে অবরোধকারীদের রাস্তা থেকে সড়িয়ে অবরোধ তোলে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী ও পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিয়ার পুত্র জসিম মিয়া দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে আসছেন। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাতাতে বালু রেখে বিক্রি করে থাকে বলে অভিযোগ রয়েছে। গতকাল বিকালে মহাসড়কের ফুটপাতে বালু রাখার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক-এর নেতৃত্বে মোবাইল কোর্ট বালু ব্যবসায়ী রমজান আলী ও জসিম মিয়া আটক করে। পরবর্তীতে তাদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ২ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD