
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা যোগদান করেছেন। তিনি গত ২৪ সেপ্টেম্বর চুনারুঘাটে যোগদান করেন। এর আগে সুনামগঞ্জ জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বরত ছিলেন। নুসরাত ফাতিমার বাড়ি ঢাকা জেলার সাভারে। তিনি ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেন। দাপ্তরিক কাজে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply