
মাধবপুর প্রতিনিধি ॥ বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন দূর্গা পুজা বাঙ্গালীর উৎসব, বাংলাদেশ অসম্প্রাদায়িক সম্প্রতির দেশ। দূর্গাপুজার শিক্ষা অসুরদের দমন করা। আমাদের সমাজে যে অসুর তৈরী হয়েছে তা যে কোন ভাবে নিধন করা হবে। সমাজে কোন দূর্বত্তকে মাথা উচু করে দাড়াতে দেওয়া হবে না। তিনি গতকাল শুক্রবার সকালে মাধবপুরে শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষ্যে প্রতি মন্ডবে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও মাধব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের উপাদেষ্টা মন্ডলীর সদস্য সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, তৌফিক চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, পুজা উদযাপন কমিটির সেক্রেটারী লিটন রায়, শংকর পাল ,আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply