
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ইসলাম একাডেমি এন্ড হাই স্কুল এবং জহুর চান বিবি মহিলা কলেজে সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার, মাদক, দাঙ্গা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় বিট পুলিশিং এ সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ভাল ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলের যেতে হবে। নিয়মিত স্কুলে আসলে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করা যায়। তিনি আরো বলেন আজকাল শিক্ষার্থীরা স্কুল থেকে বাড়িতে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাবটপে গেমস্ খেলা নিয়ে ব্যবস্ত হয়ে পড়েন। এতে যেমন লেখাপড়া ক্ষতি হয় তেমনি শিক্ষার্থীদের চোঁখের ক্ষতি হচ্ছে। তাই মোবাইল ফোনসহ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন-বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধেও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একজন অপ্রাপ্ত মেয়েদের বিয়ে হলে সে সংসার কি বুঝে না। বিয়ের পর এ বিষয়গুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। কোন অভিভাবকদের তাদের মেয়েকে বিয়ে দিলে শিক্ষার্থীরা অভিভাবকদের বুঝাতে হবে। সভায় ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক এবং জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply