1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

অলিপুর আঞ্চলিক সড়কে আনাড়ী টমটমের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

Reporter
  • Updated Monday, October 7, 2019
  • 448

নিজস্ব প্রতিনিধি ॥ অলিপুর আঞ্চলিক সড়কে আনাড়ী টমটমের চাপায় ফজল মিয়া (১০) নামে এক স্কুল ছাত্র মৃত্যু পথযাত্রী। গতকাল শনিবার বিকেলে ওই সড়কে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্র ওই গ্রামের মজলিস মিয়ার পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র। ফজল বিকালে স্থানীয় বাজারে সওদা আনতে গেলে রাস্তা পারা-পারের সময় পিছনের দিক থেকে একটি আনাড়ী টমটম তাকে চাপা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। টমটমটি আটক করলেও তার চালক পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD