1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

বাহুবলের ইজ্জতপুর সপ্রাবি’তে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

Reporter
  • Updated Monday, October 7, 2019
  • 399

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ ও মা সমাবেশ করা হয়েছে। গত শনিবার সকাল ১০ টারদিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের জমিদাতা আব্দুল ওয়াহাব। প্রধান শিক্ষকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি। বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সিলেট বেতারের উপ-পরিচালক আব্দুল হক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আহমেদ আওলাদ, ওয়ান ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজার আব্দুল আজিজ, নবীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্জ আব্দাল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাইখুল ইসলাম জমসেদ, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি হাজী আবিদ আলী, আজিম উদ্দিন মেম্বার, আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আয়াত আলী, আওয়ামীলীগ নেতা নূর মিয়া, যুবলীগ নেতা আব্দুল সালাম ও স্থানীয় নেতৃবৃন্দ। গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি স্কুলের নতুন ভবন, বাউন্ডারী, মাঠ ভরাট সহ নদী ভাঙ্গণ রক্ষায় গাইডওয়াল নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD