1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

মাধবপুরে মাদক সেবনকারীর ৩ মাসের কারাদন্ড

Reporter
  • Updated Tuesday, October 8, 2019
  • 465

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মহাব্বত আলী নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত রোববার রাতে সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার এ রায় প্রদান করেন। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ (পিএসসি) জানান, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বাজার রাস্তা থেকে ২ বোতল ফেন্সিডিলসহ মহাব্বত আলীকে আটক করে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মৃত ছদর আলীর ছেলে। পরে ওই দিন রাতেই সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD