1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:59 pm

প্রত্যেক শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহন করতে হবে -অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

Reporter
  • Updated Wednesday, October 9, 2019
  • 455

স্টাফ রিপোর্টার ॥ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) কর্তৃক আয়োজিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে ইউসাস মেধা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ উৎসবে অতিথি ছিলেন সাবেক সচিব অশোক মাবধ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম উৎসবে শায়েস্তাঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমূখ। অতিথি হিসেবে বক্তৃতাকালে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন এ উৎসব অনুষ্ঠানে আয়োজন একটি ভালো উদ্যোগ। কেন না এ অনুষ্ঠানের ফলে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে। একটি শিক্ষার্থীর স্বপ্নের সাথে জড়িত আছে, তার বাবা-মা পরিবার সমাজ তথা রাষ্ট্রের আশা-আকাঙ্খা। তাই শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হওয়া। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি মনে করি শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে একটি শিক্ষিত সমাজ উপহার দিবে যা একটি উন্নয়নশীল দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। একটি শিক্ষিত জাতি পারে একটি উন্নত সমাজ গঠন করতে। তিনি বলেন প্রত্যেক শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহন করতে হবে। প্রকৃত শিক্ষা গ্রহন করলেই ভাল মানুষ হতে পারবে। উৎসবে ১৪০০ শিক্ষার্থীদের সমাগম ঘটে। তাদের মধ্যে তিনটি আলাদা আলাদা বিভাগে পরীা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD