1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

ত্যাগি ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে -বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

Reporter
  • Updated Wednesday, October 9, 2019
  • 392

মাধবপুর প্রতিনিধি ॥ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমি নিজে মন্ত্রী হয়ে স্ত্রী ,ভাই সহ আত্মীয়দের নিয়ে প্রভাব বিস্তার করিনি। এ কারনে আমি পরিবারের কাছে সমালোচিত। আওয়ামীলীগের ত্যাগি কর্মীরাই দলের প্রাণ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিতে ত্যাগি ও সৎ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ক্রটি হতে পারে তা শোধরে চলতে হবে। দল কারো ব্যাক্তিগত ইচ্ছায় ও স্বেচ্ছাচারিতায় চলতে পারে না। দলের নাম ভাঙ্গিয়ে কেউ দূর্নীতি সহ অসৎ কোন কাজে লিপ্ত থাকলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা গুলো বলেন। বিমান মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে দূর্নীতিমূক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর হয়েছেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি রহম আলী, আব্দুর রাজ্জাক, জাহেদ খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আলাউদ্দিন, এখলাছুর রহমান ,সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, আওয়ামলীগ নেতা আবু তাহের লষ্কর,নাসির খান,বাবুল খান, অপু চৌধুরী, তোফাজ্জল হোসেন ছুরুক, আব্দুল হাই , যুবলীগ সভাপতি ফারুক পাঠান, যুবলীগ নেতা সাব্বির হাসান, চেয়ারম্যান আরিফুর রহমান, মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD