
সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে বালুর গভীর গর্তে পড়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার বেলা একটার দিকে উপজেলার হিলালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা যায়, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে এলাকার কিছু বালু ব্যাবসায়ি। বালু উত্তোলনের ফলে কৃষি জমিগুলো ৭০/৮০ ফুট পর্যন্ত গভীর হয়। উল্লেখিত সময়ে শংকর পুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র সিয়াম আহমেদ (৮) সহপাঠিদের সাথে মাঠে খেলতে যাওয়া অবস্থায় বেখেয়ালে বালুর গর্তে পড়ে পানির নিছে কাদায় ধেবে গেলে আর উঠতে পারেনি ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহ পাটিরা তার মামার বাড়িতে খবর দিলে তার লাশ পানির নিছ থেকে উদ্ধার করে। উল্লেখ্য, সিয়াম দীর্ঘদিন যাবৎ তার মাকে নিয়ে মামার বাড়ি হিলালপুর গ্রামে বাস করতো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply