
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের রেল স্টেশন রোড এলাকায় নয়ন দাস (২৫) নামে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সে মৌলভী বাজার জেলার মুন্সিবাজার এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। সুত্র জানায়, দীর্ঘদিন ধরে নয়ন দাস শায়েস্তাগঞ্জে সততা ও নিষ্টার সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারের কাজ করে আসছে। সম্প্রতি সে তার ভাতিজির বিয়েতে পৈতিক এলাকায় গেলে গতকাল ওই সময় বিয়ের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মৌলভী বাজার থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply