
নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহাদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত আহাদ মিয়া মির্জাপুর চা বাগানে ছগিদার (পাহাড়াদার)। গত মঙ্গলবার রাত ৩টায় পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের মীজাপুর চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে প্রকাশ, চলিতাতলা গ্রামের ব্চাু মিয়া কন্যা তার নানা বাড়ি থেকে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে মামুন মিয়াসহ তার সহযোগিরা মেয়েটিকে জোর পূর্বক সিএনজি অটো রিকশায় তোলে। এক পর্যায়ে মেয়েটি শোর চিৎকার করলে মামুন তার বন্ধু তোফায়েলসহ অপর দুই বন্ধু মেয়েটির মুখ চেপে ধরে। পরবর্তীতে মেয়েটিকে বৃন্দাবন চা-বাগান এলাকার পাশের নির্জন পাহাড়ি স্থানে মেয়েটিকে নিয়ে মামুনসহ তার বন্ধু পালাক্রমে ধর্ষণ করে। তাদের ধর্ষণ শেষ হতে না হতেই ওই স্থানে এসে গ্রেফতার আহাদ মিয়া মামুনসহ তার বন্ধুদের কাছে এসে তাকে সুযোগ দেয়ার কথা জানায়। তাকে সুযোগ না দিলে সে তাদের আটক করবে বলে জানায়। এ সময় মামুনসহ তার সহযোগি বন্ধুরা আহাদ মেয়েটিকে ধর্ষণ করা সুযোগ করে দেয়। আহাদের ধর্ষণ শেষ হওয়ার পরই ধর্ষকেরাই মেয়েটিকে অজ্ঞান ও রক্তাত অবস্থায় তার বাড়ির কাছাকাছি পাশে একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আহাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply