1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

স্ত্রীর পরকিয়ার জের ধরে মাধবপুরে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

Reporter
  • Updated Friday, November 1, 2019
  • 437

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানে স্ত্রীর পরকিয়ার জের ধরে রিপন শুদ্ধ সবর (২৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসান ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালে প্রেরণ করে। সে ওই চা-বাগানের মহেশ^র শুদ্ধ সবরের পুত্র। জানা যায়, রিপন শুদ্ধ সবরের স্ত্রীর সাথে তারই জনৈক প্রতিবেশীর পরকিয়ার সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে তাদের সংসারে নিত্য কলহ চলে আসছিল। একাদিকবার প্রতিবেশী মুরব্বীরা কলহের মিটমাট করলেও তার সমাধান না হওয়ায় রিপন শুদ্ধ সবর ওই সময়ে আত্মহত্যা করে। তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রকিবুল ইসলাম বলেন, ‘ঝুলন্ত লাশের খবর শুনতে পেরে বাগানে গিয়ে লাশ উদ্ধার করে সুরতাহল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত রিপোর্ট আসলে আসল সত্যতা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD