
প্রেস বিজ্ঞপ্তি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মেসার্স মাসুদা হার্ডওয়্যার স্টোর, মেসার্স কাশেম ট্রেডার্স এর স্বত্বাধীকারী শায়েস্তাগঞ্জ ব্যক্স এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী আবুল কাশেম শিবলু ২০ আক্টোবর রবিবার শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর পঞ্চম কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষে নিজ উদ্দ্যোগে ১৮ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদ, রেলওয়ে গুদাম জামে মসজিদ, দাউদনগর বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে প্রত্যেক মসজিদে শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি রেলওয়ে মসজিদে নামাজ শেষে মুসল্লীদের উদ্দ্যেশে বলেন, ব্যক্স সততা, স্বচ্ছতা, জবাব দিহিতা অঙ্গীকার, ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়ে সকলের সেবার ব্রত নিয়ে শায়েস্তাগঞ্জ ব্যক্স ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম আল্লামা সিরাজুল ইসলাম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply