1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

মোটর সাইকেল উল্টে ইসকন মন্দিরের ২ সেবায়েত আহত

Reporter
  • Updated Sunday, October 20, 2019
  • 479

নিজস্ব প্রতিনিধি:: বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে শিবপাশা ব্রীজের নিকট মোটর সাইকেল উল্টে ইসকন মন্দিরের ২ সেবায়েত আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, শহরের বগলা বাজার ইসকন মন্দিরের সেবায়েত রুপম দাস (২৫) ও নিতাই দাস (২৮)। জানা যায়, আহতরা তাদের প্রয়োজনীয় কাজ শেষে আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জে আসার জন্য হেলমেট বিহীন বেপোরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন। উল্লেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি ব্রীজের নিচে পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD