
নিজস্ব প্রতিনিধি :: মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ মাধবপুর বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল কুঠুমবাড়িকে ৫ হাজার, সততা মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার, লোকনাথ কমসেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং এছাড়া কয়েকটি হোটেলকে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই দেলোয়ার হোসেন, মাধবপুর পৌর স্যানিটেশন কর্মকর্তা স্বরজিত রায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply