1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

মাধবপুরে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

Reporter
  • Updated Monday, October 28, 2019
  • 485

সংবাদদাতা :: মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রাম থেকে তানজিনা আক্তার (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার সকালে থানার এসআই জহিরুল ইসলাম লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তানজিনা আক্তার মাধবপুর উপজেলার সায়হাম কটন মিলে চাকুরি করতেন। চাকরি করার সুবিধার্থে তানজিনা তার বান্ধবিকে নিয়ে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত শনিবার রাতে তানজিনার রুমমেট ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ঘড়িয়া গ্রামের তানজিনা নাইট ডিউটিতে যান। গতকাল রোববার সকালে তানজিনা এসে দরজা ধাক্কা দিলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের তীরের সঙ্গে তানজিনার লাশ ঝুলছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD