1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

Reporter
  • Updated Sunday, November 3, 2019
  • 441

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ‘হোটেল হাইওয়ে ইন’র সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকচালকের সহযোগীর মৃত্যু হয় এবং আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একই ট্রাকের চালক। দুপুরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত একটি ট্রাকসহ দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD