1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:07 pm

শায়েস্তাগঞ্জ ও মিরপুরে আবারও সক্রিয় হয়েছে তেল চোরা-কারবারিরা

Reporter
  • Updated Tuesday, November 5, 2019
  • 545

নিজস্ব প্রতিনিধি:: শায়েস্তাগঞ্জ ও মিরপুরের হাইওয়ে রোডে আবারও সক্রিয় হয়েছে তেল চোরা-কারবারিরা। দিনের বেলা প্রকাশ্যেই হাইওয়ে রাস্তায় লড়ি দাড় করিয়ে বিক্রি করা হচ্ছে তেল। অভিযোগ রয়েছে রেলওয়ের অসাধু পুলিশ ও চালকদেরকে ম্যানেজ করে নির্বিঘে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। লড়ি, ট্রেন থেকে এ ব্যবসা ক্রমাগতই বেড়ে চলছে। জানা যায়, শায়েস্তাগঞ্জ, লস্করপুর ও রশিদপুরসহ বিভিন্ন স্টেশনের পাশে নির্জন স্থানে ট্রেন থামিয়ে পূর্ব থেকে উৎ পেতে থাকা চোরাকারবারিদের চুরি সুযোগ করে দেয় কতিপয় ট্রেন-কর্মচারীরা। অপরদিকে স্থানীয়রা জানান, নছরতপুর এলাকার কাউছার মিয়া, দেউন্ডি সড়কের আছকির মিয়া, লস্করপুর এলাকার নাজমুল এবং মিরপুর তিতারকোনা এলাকার আবিদ আলী ওরফে ও তৈয়ব আলীসহ অন্যান্য চোরা কারবারিরা পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন লড়ি থেকে তেল পাচার করে আসছে। সম্প্রতি হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার বিধান ত্রিপুরা বাহুবল যাবার সময় লস্করপুর রেল গেইট থেকে নাজমুলকে হাতে-নাতে আটক করে বাহুবল থানায় সোপর্দ করেন। এরপর কিছু দিন ওই সড়কে তেল চুরি বন্ধ থাকে। কিন্তু এবার পুরোদমে আবারও শুরু হয়েছে তেল চুরির হিড়িক। চোরাইকৃত তেলের মধ্যে রয়েছে, পেট্টোল, ডিজেল, অকটেন, মবিল ইত্যাদি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন সাবেক ভাউছার (লরি) চালক আরজত আলী জানান, তেল চুরির বিষয়টি নিয়ন্ত্রণ করেন গাড়ির চালক। সোর্স থেকে ডিলার পয়েন্ট যাবার সময় মধ্য পথে তেল চুরি করে বিক্রি করলে টার্গেট থেকে ট্যাংকি কম হলে সেখানে কেবল মাত্র সাদা পানি দিয়ে টার্গেট পূর্ণ করেন। পরে ওই তেল কোন পরীক্ষা ছাড়া সরবরাহ করা হয় বিভিন্ন ফিলিং স্টেশনে। সেখান থেকে ভেজাল মিশ্রিত তেল ব্যবহার করে বেকায়দায় পড়েন জন সাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD