1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:19 pm

মিতালী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব হারালেন ব্যবসায়ী

Reporter
  • Updated Thursday, November 7, 2019
  • 525

নিজস্ব প্রতিনিধি ॥ অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব হারালেন কামাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী। গুরুত্বর আহত অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সে মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। গতকাল বুধবার সকাল ৯টায় স্থানীয় লোকজন নতুনব্রীজ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, কামাল মিয়া মৌলভীবাজার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে গতকাল বুধবার সকালে সে মিতালী বাস যোগে দরগা গেইট এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে অজ্ঞান পার্টিও খপ্পরে সর্বস্ব হারায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD