1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:19 pm

হবিগঞ্জে ৬ ক্যান্সার আক্রান্তের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিলেন এমপি আবু জাহির

Reporter
  • Updated Thursday, November 7, 2019
  • 497

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ছয় ক্যান্সার আক্রান্ত রোগীর হাতে ৫০ হাজার করে মোট ৩ লক্ষ টাকা সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন এমপি এড. মোঃ আবু জাহির। “ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা” কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এই সহায়তা প্রদান করেছে। গতকাল বুধবার রোগী ও তাদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন এমপি আবু জাহির। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী উপস্থিত ছিলেন। সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আবুল কালাম, সদর উপজেলার বারা পইল গ্রামের আরছর উল্লার ছেলে আরিফ মিয়া, পইল ফুলবাড়ি এলাকার আইয়ুব আলীর মেয়ে হেনা আক্তার, রিচি গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফুল বানু, ছোট বহুলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মারিয়া আক্তার ও চরগাঁও গ্রামের দোলা মিয়ার ছেলে ছাদিকুর রহমান। সহায়তাপ্রাপ্ত আবুল কালাম বলেন, দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসায় তার সর্বস্ব শেষ হওয়ার পথে। সরকারি ৫০ হাজার টাকা সহায়তা পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চেক হস্তান্তরকালে অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন এমপি আবু জাহির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD