1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 1:40 am

নবীগঞ্জ ও মাধবপুরে উপ-নির্বাচনে দুই ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

Reporter
  • Updated Thursday, November 14, 2019
  • 394

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন গত ১৪ অক্টোবরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত চৌধুরী ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ আহমেদ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল-নবীগঞ্জের সংসদ সদস্য মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম, সদস্য এড. সুলতান মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য করে তফসিল ঘোষনা করেন। এছাড়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর মারা যাওয়ার পর ওই আসনটি শুন্য হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD