1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:37 am

নবাগত ডিসির সাথে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের সাক্ষাত

Reporter
  • Updated Friday, November 15, 2019
  • 383

সংবাদদাতা ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সাথে সাক্ষাত করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, সাংবাদিক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, শাহ মোস্তাফা কামাল ও সাইফুর রহমান ফয়সাল প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বলেন, শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা হিসেবে উপজেলা প্রশাসনকে সকলে সহযোগিতা করলে সুন্দর একটি উপজেলা গঠন হবে। তিনি বলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীতে কালো কুচকুচে পানি দেখতে চাই নাই, নদীতে মাছ দেখতে চাই, জেলেদের মাছ ধরা দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD