1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

Reporter
  • Updated Friday, November 15, 2019
  • 572

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার চরনুর আহম্মদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র জামাল মিয়ার সাথে লেঞ্জাপাড়া গ্রামের খূর্শেদ মিয়ার পুত্র ফারুক মিয়ার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময়ে লেঞ্জাপাড়ার এলাকার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় জামাল মিয়া (৩৫), তাজুল ইসলাম (৩০), সেন্টু মিয়া (২৫), পলি বেগম (২০), খালেদা আক্তার (২৫) ও জরিনা (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD