1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

শায়েস্তাগঞ্জের জংশন এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত

Reporter
  • Updated Saturday, November 16, 2019
  • 468

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জের জংশন এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের হাত থেকে সাধারণ মানুষের পাশা-পাশি বিচারকরাও রেহাই পাচ্ছেন না। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ কুমিল্লা যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পাহাড়িকা ট্রেনে উঠার সময়ে একদল ছিনতাইকারীরা মোবাইল ফোন ও ম্যানি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেই শাহ আলম (২৫) নামে এক ছিনতাই কারীকে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। তখন ওই ছিনতাইকারী চক্রের বাকী সদস্যরা পালিয়ে যায়। আটক শাহ আলম নাসির নগর উপজেলার দৌলতপুর গ্রামের নুর মিয়ার পুত্র। প্রতিদিন এই জংশন থেকে শত-শত যাত্রীরা বিভিন্ন স্থানে আসা-যাওয়া কওে আর একদল ছিনতাইকারী দিনে-দুপুরে তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বিচারক ছিনতাইকারীদের কবলে পড়ায় সাড়া জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে কতিপয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রেলওয়ে কর্মচারীদেরকে ম্যানেজ করেই তারা এসব অপকর্ম চালাচ্ছে। মাঝে-মধ্যে ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করলেও রহস্যজনক কারনে তারা আবার ছাড়া পেয়ে বাইরে চলে আসে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, আটক শাহ আলমকে চুরির মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে রিমান্ডে আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD